Header Ads

  • সর্বশেষঃ

    কবিতা।।জীবন নামের জলসা ঘর।।শিউলী খান।


    জীবন নামের জলসা ঘরের রঙ্গমঞ্চে

    নানান ক্ষণে নানানভাবে নানান জনের আবির্ভাব
    এরই মাঝে কেউ বসত গড়ে,হৃদয় গহীনে স্বপ্নাস্থায়।
    অনাকাঙ্ক্ষিত ভাবেই এলে যেন-ভাবনার দ্বারে
    শূন্য হাতে এলেম ফিরে হেথা হতে
    করিনু বরন হৃদয়ে মম,নিঃস্বার্থ ভালবেসে যেথায় সঁপিনু নিজকে নির্বিঘ্নে ভালবেসে।
    তোমাকে শুধাই হে মহান কারিগর
    হৃদপিন্ডের শিরা-উপশিরায় ধমনিতে তাহারই বাস যেন আছে মিশে সর্বাঙ্গে, ভাঙিবে হৃদয় যদি, তবে গড়িলে কেন?
    মিছে আলোয় মিছে মায়ায় বিভোর ছিলেম হেথা
    মম হৃদয়ে মিছে তাসের ঘর!! দু'হাতে আলোক বর্তিকা লয়ে-এসেছিলে দ্বার প্রান্তে। অধিকার নেই যেথা,সে তো অণাধিকার চর্চা
    তবু ও কেন জ্বলে আলোর প্রদীপ শিখা হৃদ মাঝারে
    ছিলেম মেতে মিছে ভাবনায়- এ যে আমার স্বপ্নাস্থা মিছে অভিমানে দিলে ছুড়ে আলো হতে আঁধারে। কখনো হাসায় কখনো কাঁদায় জীবন নামের জলসাঘর
    সময়ের বিবর্তনে আপন ,হয়ে যায় নির্বিঘ্নে পর।।

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad